ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নানা আয়োজনে পাবনায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ছবি: সংগৃহীত
ফলো করুন

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকালে জেলা পরিষদ চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শুরু হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, চেতনা এবং আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে জেলা সদরের পাশাপাশি পাবনার সব উপজেলায় উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান পাবনা

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নানা আয়োজনে পাবনায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ