ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আলিয়া মাদ্রাসা হলে প্রবেশ ঠেকাতে পুলিশের ব্যারিকেড

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশের চেষ্টা করেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে পুলিশ বকশীবাজার মোড়ে ব্যারিকেড স্থাপন করলে তারা হলে প্রবেশ করতে পারেননি।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বকশীবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১১টার দিকে ব্যারিকেড দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুপুর ১টার দিকে তা প্রত্যাহার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান জানান, সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও অবস্থান করছিলেন। এ কারণে কাউকে হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

হলে প্রবেশ করতে না পারা এক শিক্ষার্থী তাওহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সংঘর্ষ শুরু হলে তিনি দ্রুত হল থেকে বের হয়ে যান। এরপর আর হলে ফিরতে পারেননি। তার দাবি, পরদিন অনার্স দ্বিতীয় বর্ষের হাদিস বিভাগের ফাইনাল পরীক্ষা থাকলেও পুলিশ তাকে হলে প্রবেশ করতে দেয়নি।

এদিকে ইসলামী ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি আবদুল আলিম অভিযোগ করেন, আগের দিন হলের একটি বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা হল ছেড়ে গেলে যুবদলের নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ছাত্রদল হলে প্রবেশ করে এবং বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এরপর থেকে শিবিরের নেতাকর্মীরা হলে প্রবেশ করতে পারেননি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়েছে শিবিরের নেতাকর্মীরা। তবে এই অভিযোগ অস্বীকার করে আবদুল আলিম বলেন, তারা হল ছেড়ে যাওয়ার পরই অন্য পক্ষ সেখানে প্রবেশ করেছে। নিজেদের কক্ষ নিজেরাই ভাঙচুর করার কোনো প্রশ্নই ওঠে না।

এর আগে মঙ্গলবার বিকেলে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, হলের কক্ষের দখল নিয়ে শুরু হওয়া বিরোধ দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রূপ নেয় এবং বিকেলের দিকে তা সংঘর্ষে পরিণত হয়। পরে সন্ধ্যার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করে শিবিরের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি কক্ষ ভাঙচুর করে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে ফটকে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আলিয়া মাদ্রাসা হলে প্রবেশ ঠেকাতে পুলিশের ব্যারিকেড

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ