ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চিকিৎসক সংকট নিয়ে পিরোজপুরে যা বললেন গণপূর্ত প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

গত ১৮ বছরে মানবসম্পদ উন্নয়নের দিকে নজর না দিয়ে আগের সরকার বড় ধরনের দুর্নীতিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও জনবল সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার বড় বড় অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন প্রকল্পে গুরুত্ব দিলেও এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল তৈরির দিকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি।

তিনি বলেন, মেডিকেল কলেজ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী চিকিৎসক হিসেবে বের হলেও তাদের নিয়োগ ও জনবল ব্যবস্থাপনার বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়নি।

আহমেদ সোহেল মনজুর বলেন, বর্তমান সরকার এই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসক নিয়োগ হলে দেশের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি পিরোজপুর সদর হাসপাতালেও চিকিৎসক সংকট অনেকটাই কমে আসবে।

হাসপাতাল পরিদর্শনের সময় তিনি চিকিৎসা সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা মতিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওবায়দুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ স্থানীয় নেতারা।

ট্যাগ : আহমেদ সোহেল মনজুর চিকিৎসক সংকট

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসক সংকট নিয়ে পিরোজপুরে যা বললেন গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

গত ১৮ বছরে মানবসম্পদ উন্নয়নের দিকে নজর না দিয়ে আগের সরকার বড় ধরনের দুর্নীতিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও জনবল সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার বড় বড় অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন প্রকল্পে গুরুত্ব দিলেও এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল তৈরির দিকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি।তিনি বলেন, মেডিকেল কলেজ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী চিকিৎসক হিসেবে বের হলেও তাদের নিয়োগ ও জনবল ব্যবস্থাপনার বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়নি।

আহমেদ সোহেল মনজুর বলেন, বর্তমান সরকার এই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসক নিয়োগ হলে দেশের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি পিরোজপুর সদর হাসপাতালেও চিকিৎসক সংকট অনেকটাই কমে আসবে।

হাসপাতাল পরিদর্শনের সময় তিনি চিকিৎসা সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা মতিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওবায়দুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ স্থানীয় নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ