ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

ছবি: সংগৃহীত
ফলো করুন

গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঘোষিত চুক্তি বাস্তবায়ন নিয়ে ওয়াশিংটন ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের সব অস্ত্র সমর্পণ ও সুড়ঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের আগে ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে না। সম্ভাব্য হুমকি মোকাবিলায় গাজায় হামলার স্বাধীনতাও ধরে রাখতে চায় ইসরায়েল।

অন্যদিকে চুক্তির কাঠামোয় হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার সমান্তরাল ও পর্যায়ক্রমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ কারণে কোন পক্ষ আগে পদক্ষেপ নেবে, সেটিই এখন বাস্তবায়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প সম্প্রতি দাবি করেন, হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ‘ঐতিহাসিক চুক্তি’ হয়েছে। তবে নেতানিয়াহু এখনো প্রকাশ্যে চুক্তিটি গ্রহণের কথা জানাননি। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীরাও প্রকাশিত শর্ত নিয়ে আপত্তি তুলে নতুন করে ভোটের দাবি জানিয়েছেন।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল চুক্তির শর্ত ও নিজেদের প্রতিশ্রুতি পালন না করলে তারাও নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় এগোবে না। ফিলিস্তিনি পক্ষ পরবর্তী পর্যায়ে যেতে প্রস্তুত থাকলেও মধ্যস্থতাকারীদের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চাইছে।

ম্লাদেনভ ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির পর নির্ধারিত অবস্থানে সেনা ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সাম্প্রতিক দিনগুলোতেও ফিলিস্তিনি হতাহতের ঘটনা ঘটেছে।

মধ্যস্থতাকারী মিসর, কাতার ও তুরস্ক চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষকে প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে। তবে পারস্পরিক অবিশ্বাস এবং শর্ত বাস্তবায়নের ক্রম নিয়ে বিরোধের কারণে শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েল হামাস

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গাজা শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ