ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ বছর পর টটেনহ্যাম ছাড়তে যাচ্ছেন রোমেরো

ছবি : সংগৃহিত
ফলো করুন

টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাকের দলবদল নিয়ে দুই ক্লাব ৪০ মিলিয়ন ইউরোর একটি মৌখিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, টটেনহ্যাম ও ইন্তার দলবদলের মূল আর্থিক শর্তে একমত হলেও রোমেরোর ব্যক্তিগত চুক্তি নিয়ে আলোচনা চলছে। ফলে মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই দলবদলকে চূড়ান্ত বলা যাচ্ছে না।

২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। পরের বছর তাকে স্থায়ীভাবে কিনে নেয় উত্তর লন্ডনের ক্লাবটি। টটেনহ্যামের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পরবর্তী সময়ে নেতৃত্বের দায়িত্বও পান বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

নতুন চ্যালেঞ্জ নিতে রোমেরো ক্লাব ছাড়তে আগ্রহী বলে সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইন্তারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিওও টটেনহ্যাম ও খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টটেনহ্যামের প্রধান কোচ রবার্তো ডি জার্বি জানিয়েছেন, কোনো খেলোয়াড় নতুন গন্তব্য বেছে নিতে চাইলে তিনি সেই সিদ্ধান্তকে সম্মান করবেন। রোমেরোর পেশাদার আচরণ ও দলের প্রতি অবদানেরও প্রশংসা করেছেন ইতালিয়ান এই কোচ।

রোমেরোর সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে টটেনহ্যাম এরই মধ্যে রক্ষণভাগে ইয়ান পল ফান হেকে ও মার্কোস সেনেসিকে দলে নিয়েছে। গ্রীষ্মকালীন দলবদলে একাধিক নতুন খেলোয়াড় এনে স্কোয়াড পুনর্গঠনের কাজ করছে ক্লাবটি।

বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের আগ্রহের খবর থাকলেও স্প্যানিশ ক্লাবগুলোর পক্ষ থেকে কার্যকর কোনো প্রস্তাব সামনে আসেনি। এ অবস্থায় রোমেরোকে দলে নেওয়ার দৌড়ে ইন্তারই সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে খেলোয়াড় নিজে এখনো ইন্তারের প্রস্তাবে পুরোপুরি সম্মতি দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

সব আলোচনা সফল হলে পাঁচ বছর পর টটেনহ্যাম ছাড়বেন রোমেরো। একই সঙ্গে আতালান্তার পর আবারও ইতালিয়ান সিরি ‘আ’-তে ফিরবেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

ট্যাগ : ক্রিস্তিয়ান রোমেরো ইন্তার মিলান টটেনহ্যাম হটস্পার

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছর পর টটেনহ্যাম ছাড়তে যাচ্ছেন রোমেরো

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ