ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলে গুলিতে প্রাণ গেল ১৫ বছরের ফুটবলারের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রাজিলের সাও পাওলো ফুটবল ক্লাবের বয়সভিত্তিক দলে খেলা কিশোর ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো দা সিলভা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওতে একটি অপেশাদার ফুটবল প্রতিযোগিতা চলার সময় ১৫ বছর বয়সী এই খেলোয়াল গুলির শিকার হন। সাও পাওলো তার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পন্তাল দা বাররা এলাকায় মাঠে খেলা চলার সময় হঠাৎ গুলির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মিকায়েলকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, মিকায়েল হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না। স্থানীয় অপরাধী গোষ্ঠীর সদস্যদের মধ্যে বিরোধের জেরে গুলি চালানো হয়ে থাকতে পারে এবং ঘটনাস্থলে থাকা কিশোর ফুটবলার ভুলবশত গুলিবিদ্ধ হন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার কারণ নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ।

মাসেওর জাসিন্তিনহো এলাকার বাসিন্দা মিকায়েল এর আগে সাও পাওলোর যুব দলে খেলেছিলেন। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৫ কোপা ফিক্টরজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। পরে নিজ শহরে ফিরে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানোর অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে অনুশীলন করছিলেন।

সিএসএ এক শোকবার্তায় মিকায়েলের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ক্লাবটি।

হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে স্থানীয় পুলিশের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন বিভাগ। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন।

মাত্র ১৫ বছর বয়সে মিকায়েলের মৃত্যুতে ব্রাজিলের ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে। সম্ভাবনাময় এই খেলোয়ালের আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকেরা।

ট্যাগ : ব্রাজিল ফুটবল সাও পাওলো এফসি

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলে গুলিতে প্রাণ গেল ১৫ বছরের ফুটবলারের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ