ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু অঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করা হয় বলে গ্রিসের একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে মার্কিন বাহিনীর নতুন বিমান হামলার একদিন পর ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে এই হামলা চালানো হয়। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সৌদি আরবের সিভিল ডিফেন্স ইয়ানবু অঞ্চলের বাসিন্দাদের জন্য একাধিক সতর্কবার্তা জারি করে। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিপদ কেটে গেছে বলে জানানো হয়।

একই সময়ে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী জিজানের জন্যও সতর্কতা জারি করা হয়েছিল।

হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে জ্বালানি স্থাপনার কোনো ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

গ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলা প্রতিহত করতে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা পরিচালনা করছেন।

সৌদি আরবের কৌশলগত জ্বালানি অবকাঠামো সুরক্ষায় সহায়তার অংশ হিসেবে দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে গ্রিস।

২০২১ সালে সৌদি আরব ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় গ্রিক সামরিক সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

সূত্র : রয়টার্স

ট্যাগ : সৌদি আরব ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু অঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করা হয় বলে গ্রিসের একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে মার্কিন বাহিনীর নতুন বিমান হামলার একদিন পর ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে এই হামলা চালানো হয়। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সৌদি আরবের সিভিল ডিফেন্স ইয়ানবু অঞ্চলের বাসিন্দাদের জন্য একাধিক সতর্কবার্তা জারি করে। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিপদ কেটে গেছে বলে জানানো হয়।

একই সময়ে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী জিজানের জন্যও সতর্কতা জারি করা হয়েছিল।

হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে জ্বালানি স্থাপনার কোনো ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

গ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলা প্রতিহত করতে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা পরিচালনা করছেন।

সৌদি আরবের কৌশলগত জ্বালানি অবকাঠামো সুরক্ষায় সহায়তার অংশ হিসেবে দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে গ্রিস।

২০২১ সালে সৌদি আরব ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় গ্রিক সামরিক সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ