ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসি কি আবার ব্যালন ডি’অরের দৌড়ে? যা বলছে ফ্রান্স ফুটবল

লিওনেল মেসি । ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও আলোচনায় এসেছে একটি পুরোনো প্রশ্ন, বিশ্বকাপজয়ী ফুটবলারই কি ব্যালন ডি’অর জেতেন? তবে ইতিহাস বলছে, বিশ্বকাপ জয় এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার পাওয়ার নিশ্চয়তা দেয় না।

ফুটবল বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর নির্ধারণে একজন খেলোয়াড়ের পুরো মৌসুমের পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং দলের হয়ে প্রভাব সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

২০২৬ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার রদ্রি জেতার পর থেকেই ব্যালন ডি’অর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করা লিওনেল মেসিও এই স্বীকৃতির অন্যতম দাবিদার।

এই বিতর্কের মধ্যেই ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল জানিয়েছে, বিশ্বকাপ জয় ব্যালন ডি’অর জয়ের জন্য বাধ্যতামূলক কোনো বিষয় নয়। একজন ফুটবলার সারা মৌসুমে কতটা ভালো খেলেছেন, সেটিই মূল বিবেচনা।

প্রতিবেদনে অতীতের বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে। ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর পেয়েছিলেন লিওনেল মেসি। সে সময় তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে পেছনে ফেলেছিলেন।

২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। একইভাবে ২০১৮ সালে বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার লুকা মদরিচও এই পুরস্কার অর্জন করেন।

২০২৩ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এবার আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে তার নাম আবারও আলোচনায় রয়েছে।

ফ্রান্স ফুটবল জানিয়েছে, বিশ্বকাপ জয় একজন খেলোয়াড়কে বাড়তি সুবিধা দিতে পারে, তবে শেষ পর্যন্ত পুরস্কার নির্ধারণ হয় পুরো মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে।

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি, লামিনে ইয়ামাল, পাও কুবার্সি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনের পাশাপাশি লিওনেল মেসির নামও আলোচনায় রয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি ব্যালন ডি’অর

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেসি কি আবার ব্যালন ডি’অরের দৌড়ে? যা বলছে ফ্রান্স ফুটবল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও আলোচনায় এসেছে একটি পুরোনো প্রশ্ন, বিশ্বকাপজয়ী ফুটবলারই কি ব্যালন ডি’অর জেতেন? তবে ইতিহাস বলছে, বিশ্বকাপ জয় এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার পাওয়ার নিশ্চয়তা দেয় না।

ফুটবল বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর নির্ধারণে একজন খেলোয়াড়ের পুরো মৌসুমের পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং দলের হয়ে প্রভাব সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

২০২৬ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার রদ্রি জেতার পর থেকেই ব্যালন ডি’অর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করা লিওনেল মেসিও এই স্বীকৃতির অন্যতম দাবিদার।

এই বিতর্কের মধ্যেই ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল জানিয়েছে, বিশ্বকাপ জয় ব্যালন ডি’অর জয়ের জন্য বাধ্যতামূলক কোনো বিষয় নয়। একজন ফুটবলার সারা মৌসুমে কতটা ভালো খেলেছেন, সেটিই মূল বিবেচনা।

প্রতিবেদনে অতীতের বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে। ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর পেয়েছিলেন লিওনেল মেসি। সে সময় তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে পেছনে ফেলেছিলেন।

২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। একইভাবে ২০১৮ সালে বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার লুকা মদরিচও এই পুরস্কার অর্জন করেন।

২০২৩ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এবার আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে তার নাম আবারও আলোচনায় রয়েছে।

ফ্রান্স ফুটবল জানিয়েছে, বিশ্বকাপ জয় একজন খেলোয়াড়কে বাড়তি সুবিধা দিতে পারে, তবে শেষ পর্যন্ত পুরস্কার নির্ধারণ হয় পুরো মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে।

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি, লামিনে ইয়ামাল, পাও কুবার্সি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনের পাশাপাশি লিওনেল মেসির নামও আলোচনায় রয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ