সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত সমুদ্রগামী জাহাজ চলাচলের ওপর অবিলম্বে কার্যকর সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
সোমবার (২০ জুলাই) এক টেলিভিশন ভাষণে হুথি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ ঘোষণা দেন।
তিনি জানান, সৌদি সংশ্লিষ্ট নৌযানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রিয়াদ কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নিলে এর জবাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে হুথিদের এই ঘোষণার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে হুথিরা। এর জবাবে তারা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।
সৌদি আরব ওই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, একটি ইরানি বিমানকে অবতরণ ঠেকাতেই সানা বিমানবন্দরে অভিযান চালানো হয়েছিল।
সাম্প্রতিক এই পরিস্থিতির ফলে ইয়েমেন যুদ্ধ ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র:
মিডল ইস্ট মনিটর
মন্তব্যসমূহ