ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষ, তদন্তে ফিফা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপন শুরু করলে মাঠে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারী নিয়োগ করা হয়েছে।

তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন খেলোয়াড় এতে জড়িয়ে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, স্পেনের খেলোয়াড় গাভিকে ঘিরেও উত্তেজনা তৈরি হয়। দুই দলের কয়েকজন সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এ ছাড়া স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের তর্ক ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা গেছে। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও স্পেনের খেলোয়াড় দানি ওলমোর সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে।

পরিস্থিতি আরও বড় আকার ধারণ করার আগেই দুই দলের কোচ ও কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ফুটবল দল

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষ, তদন্তে ফিফা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপন শুরু করলে মাঠে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারী নিয়োগ করা হয়েছে।

তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন খেলোয়াড় এতে জড়িয়ে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, স্পেনের খেলোয়াড় গাভিকে ঘিরেও উত্তেজনা তৈরি হয়। দুই দলের কয়েকজন সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এ ছাড়া স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের তর্ক ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা গেছে। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও স্পেনের খেলোয়াড় দানি ওলমোর সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে।

পরিস্থিতি আরও বড় আকার ধারণ করার আগেই দুই দলের কোচ ও কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ