ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন

রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তাকে সচিব পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি প্রজ্ঞাপনের একটি কপিও প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তাকে সচিব পদমর্যাদায় রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি এ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও আস্থার সঙ্গে পালন করতে পারেন, এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তাকে সচিব পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি প্রজ্ঞাপনের একটি কপিও প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তাকে সচিব পদমর্যাদায় রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি এ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও আস্থার সঙ্গে পালন করতে পারেন, এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ