জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফিন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
সোমবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটেও আলাদাভাবে নানা আয়োজন করা হচ্ছে।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা, আলোচনা সভা, প্রবন্ধ লেখা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।
মন্তব্যসমূহ