ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সমালোচনার জবাব বিশ্বকাপের মঞ্চে দিলেন তোরেস

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়সূচক গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ফেরান তোরেস। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে এই শিরোপা পুরো স্পেনের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেস বলেন, ফাইনালের সেই গোল শুধু তার বা দলের ২৬ জন খেলোয়াড়ের অর্জন নয়, এটি পুরো স্পেনের কোটি কোটি মানুষের সাফল্য।

তিনি বলেন, দলের বিশ্বাস ছিল তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নেমেছে। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসই বাস্তবে রূপ নিয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির মতো তারকার বিপক্ষে খেলতে নামার চাপ সম্পর্কে তোরেস বলেন, যেকোনো ফাইনালই কঠিন হয়। আর প্রতিপক্ষ দলে মেসির মতো খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবেই বাড়তি চাপ কাজ করে।

তবে তিনি জানান, স্পেন নিজেদের খেলার ধরন ও সামর্থ্যের ওপর আস্থা রেখেছিল। মাঠে সেই পরিকল্পনাই সফল হয়েছে।

টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গে তোরেস বলেন, এই গোল তার জন্য বিশেষ এক স্বস্তির মুহূর্ত। কঠিন সময়েও তিনি বিশ্বাস ধরে রেখেছিলেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ফুটবল দল ফেরান তোরেস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সমালোচনার জবাব বিশ্বকাপের মঞ্চে দিলেন তোরেস

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়সূচক গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ফেরান তোরেস। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে এই শিরোপা পুরো স্পেনের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেস বলেন, ফাইনালের সেই গোল শুধু তার বা দলের ২৬ জন খেলোয়াড়ের অর্জন নয়, এটি পুরো স্পেনের কোটি কোটি মানুষের সাফল্য।

তিনি বলেন, দলের বিশ্বাস ছিল তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নেমেছে। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসই বাস্তবে রূপ নিয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির মতো তারকার বিপক্ষে খেলতে নামার চাপ সম্পর্কে তোরেস বলেন, যেকোনো ফাইনালই কঠিন হয়। আর প্রতিপক্ষ দলে মেসির মতো খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবেই বাড়তি চাপ কাজ করে।

তবে তিনি জানান, স্পেন নিজেদের খেলার ধরন ও সামর্থ্যের ওপর আস্থা রেখেছিল। মাঠে সেই পরিকল্পনাই সফল হয়েছে।

টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গে তোরেস বলেন, এই গোল তার জন্য বিশেষ এক স্বস্তির মুহূর্ত। কঠিন সময়েও তিনি বিশ্বাস ধরে রেখেছিলেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ