ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একাই লড়লেন মার্তিনেজ, ফাইনালে ১১ সেভের রেকর্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় ভিন্ন চিত্র। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, পেদ্রি ও পাও কুবার্সিরা উদযাপনে মেতে উঠলেও হতাশ হয়ে মাঠ ছাড়েন মেসি, রদ্রিগো দে পল ও জিওভান্নি সিমিওনিরা।

তবে ১২০ মিনিটের লড়াইয়ে আর্জেন্টিনাকে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আঙুলের চোট নিয়েও ফাইনালে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি।

পুরো ম্যাচে স্পেনের একের পর এক আক্রমণ প্রতিহত করেন মার্তিনেজ। নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, পেদ্রি ও ফেরান তোরেসদের বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের শট তার প্রতিরোধ ভেঙে দেয়।

ফাইনালে ১১টি সেভ করে নতুন রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষক। পুরুষদের বিশ্বকাপ ফাইনালে এর আগে সর্বোচ্চ সেভের রেকর্ড ছিল ৯টি।

ম্যাচের শুরু থেকেই মার্তিনেজ ছিলেন আর্জেন্টিনার প্রধান ভরসা। লামিন ইয়ামালের শট, মিকেল ওইয়ারসাবালের সুযোগ, আলেক্স বায়েনার প্রচেষ্টা এবং পেদ্রি-ইয়ামালের একাধিক আক্রমণ ঠেকিয়ে তিনি দলকে লড়াইয়ে রাখেন।

২০২২ বিশ্বকাপেও ফাইনালে দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মার্তিনেজ। এবারও ব্যক্তিগতভাবে অসাধারণ পারফরম্যান্স করলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি।

বিশ্বকাপের ট্রফি না পেলেও ২০২৬ সালের ফাইনালে নিজের পারফরম্যান্স দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল এমিলিয়ানো মার্তিনেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

একাই লড়লেন মার্তিনেজ, ফাইনালে ১১ সেভের রেকর্ড

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় ভিন্ন চিত্র। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, পেদ্রি ও পাও কুবার্সিরা উদযাপনে মেতে উঠলেও হতাশ হয়ে মাঠ ছাড়েন মেসি, রদ্রিগো দে পল ও জিওভান্নি সিমিওনিরা।

তবে ১২০ মিনিটের লড়াইয়ে আর্জেন্টিনাকে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আঙুলের চোট নিয়েও ফাইনালে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি।

পুরো ম্যাচে স্পেনের একের পর এক আক্রমণ প্রতিহত করেন মার্তিনেজ। নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, পেদ্রি ও ফেরান তোরেসদের বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের শট তার প্রতিরোধ ভেঙে দেয়।

ফাইনালে ১১টি সেভ করে নতুন রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষক। পুরুষদের বিশ্বকাপ ফাইনালে এর আগে সর্বোচ্চ সেভের রেকর্ড ছিল ৯টি।

ম্যাচের শুরু থেকেই মার্তিনেজ ছিলেন আর্জেন্টিনার প্রধান ভরসা। লামিন ইয়ামালের শট, মিকেল ওইয়ারসাবালের সুযোগ, আলেক্স বায়েনার প্রচেষ্টা এবং পেদ্রি-ইয়ামালের একাধিক আক্রমণ ঠেকিয়ে তিনি দলকে লড়াইয়ে রাখেন।

২০২২ বিশ্বকাপেও ফাইনালে দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মার্তিনেজ। এবারও ব্যক্তিগতভাবে অসাধারণ পারফরম্যান্স করলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি।

বিশ্বকাপের ট্রফি না পেলেও ২০২৬ সালের ফাইনালে নিজের পারফরম্যান্স দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ