ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের দায়িত্ব’: মির্জা ফখরুল

ছবি : সংগৃহিত
ফলো করুন

গণমাধ্যমের মূল দায়িত্ব হলো ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনা। তবে বিগত সরকারের সময়ে এই দায়িত্ব পালনের পরিবর্তে অনেক গণমাধ্যমকর্মী তোষামোদীতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম, রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তোষামোদী সংস্কৃতি এখনো দেখা যাচ্ছে। এ ধরনের প্রবণতা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, এই সংস্কৃতির পরিবর্তনে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হতে পারে, যার মাধ্যমে সমাজে ইতিবাচক রূপান্তর আসবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। তবে কিছু বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের পর ক্ষমতায় আসা দলের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমাধানের কথা বলা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য নেই, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

বিগত ১৫ বছরে দেশে যে ক্ষতি হয়েছে, তা একদিনে পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তবে পরিবর্তনের কাজ শুরু হয়েছে এবং ধীরে ধীরে তা এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে এনইসির সভাপতি ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশে যেন ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সাংবাদিক সমাজকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, জুলাইয়ের আন্দোলনের চেতনা দীর্ঘদিন ধরে চলমান থাকবে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সাংবাদিকদের সন্তানদের শিক্ষার ব্যয় বহনে এনইসির সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপিসহ অনেকে।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের দায়িত্ব’: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

গণমাধ্যমের মূল দায়িত্ব হলো ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনা। তবে বিগত সরকারের সময়ে এই দায়িত্ব পালনের পরিবর্তে অনেক গণমাধ্যমকর্মী তোষামোদীতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম, রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তোষামোদী সংস্কৃতি এখনো দেখা যাচ্ছে। এ ধরনের প্রবণতা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, এই সংস্কৃতির পরিবর্তনে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হতে পারে, যার মাধ্যমে সমাজে ইতিবাচক রূপান্তর আসবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। তবে কিছু বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের পর ক্ষমতায় আসা দলের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমাধানের কথা বলা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য নেই, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

বিগত ১৫ বছরে দেশে যে ক্ষতি হয়েছে, তা একদিনে পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তবে পরিবর্তনের কাজ শুরু হয়েছে এবং ধীরে ধীরে তা এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে এনইসির সভাপতি ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশে যেন ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সাংবাদিক সমাজকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, জুলাইয়ের আন্দোলনের চেতনা দীর্ঘদিন ধরে চলমান থাকবে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সাংবাদিকদের সন্তানদের শিক্ষার ব্যয় বহনে এনইসির সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপিসহ অনেকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ