ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজের বিকল্পে তুরস্ক–সিরিয়া হয়ে তেল রপ্তানির পরিকল্পনা ইরাকের

সংগৃহীত ছবি
ফলো করুন

কৌশলগত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প তেল রপ্তানি পথ তৈরির উদ্যোগ নিয়েছে ইরাক। পরিকল্পনার আওতায় বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

গত শনিবার ওয়াশিংটন থেকে ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) দেওয়া সাক্ষাৎকারে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এ তথ্য জানান।

তিনি বলেন, তেল রপ্তানির পথ বহুমুখী করা এবং শুধু হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থাকার লক্ষ্যে ইরাক সরকার একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছে।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন প্রতিষ্ঠান শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

তেলমন্ত্রী জানান, বসরা থেকে কিরকুক এবং সেখান থেকে তুরস্কের ভূমধ্যসাগরীয় সিহান বন্দর পর্যন্ত একটি কৌশলগত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে পাইপলাইনটির একটি শাখা সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও সমীক্ষা চলছে।

সিরিয়ার অন্যতম প্রধান তেল পরিশোধনাগার ও রপ্তানি টার্মিনাল বানিয়াসে অবস্থিত। অতীতে কিরকুক থেকে এই পথে অপরিশোধিত তেল পরিবহন করা হতো। তবে দীর্ঘদিনের যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পুরোনো পাইপলাইনটি এখন অকার্যকর।

ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরাক দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি করছে। তবে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা এবং প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ার ঝুঁকির কারণে বিকল্প রপ্তানি অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে বাগদাদ।

প্রকল্পটি এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। নির্মাণের সময়সীমা, সম্ভাব্য ব্যয় কিংবা কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

ট্যাগ : ইরাক হরমুজ প্রণালি তেল পাইপলাইন বসরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হরমুজের বিকল্পে তুরস্ক–সিরিয়া হয়ে তেল রপ্তানির পরিকল্পনা ইরাকের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কৌশলগত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প তেল রপ্তানি পথ তৈরির উদ্যোগ নিয়েছে ইরাক। পরিকল্পনার আওতায় বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

গত শনিবার ওয়াশিংটন থেকে ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) দেওয়া সাক্ষাৎকারে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এ তথ্য জানান।

তিনি বলেন, তেল রপ্তানির পথ বহুমুখী করা এবং শুধু হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থাকার লক্ষ্যে ইরাক সরকার একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছে।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন প্রতিষ্ঠান শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

তেলমন্ত্রী জানান, বসরা থেকে কিরকুক এবং সেখান থেকে তুরস্কের ভূমধ্যসাগরীয় সিহান বন্দর পর্যন্ত একটি কৌশলগত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে পাইপলাইনটির একটি শাখা সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও সমীক্ষা চলছে।

সিরিয়ার অন্যতম প্রধান তেল পরিশোধনাগার ও রপ্তানি টার্মিনাল বানিয়াসে অবস্থিত। অতীতে কিরকুক থেকে এই পথে অপরিশোধিত তেল পরিবহন করা হতো। তবে দীর্ঘদিনের যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পুরোনো পাইপলাইনটি এখন অকার্যকর।

ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরাক দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি করছে। তবে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা এবং প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ার ঝুঁকির কারণে বিকল্প রপ্তানি অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে বাগদাদ।

প্রকল্পটি এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। নির্মাণের সময়সীমা, সম্ভাব্য ব্যয় কিংবা কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ