ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম ইরান

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম ইরান
সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : ইরান ভূমিকম্প আল-জাজিরার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম ইরান

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ