ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিলেন নিউইয়র্ক মেয়র

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি | Source: Jugantor
ফলো করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করে দাবি করেছেন, তার আসল জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানী বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক অভিযোগ উঠেছে, তাই তাকে অবশ্যই আইনের আওতায় এনে দ্য হেগের আদালতে বিচার হওয়া উচিত।

নিউইয়র্কে নেতানিয়াহুর আগমন উপলক্ষে তার গ্রেফতারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মেয়র বলেন, সিটির আইন অনুযায়ী তার হাতে কী ধরনের আইনি ক্ষমতা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মেয়র মামদানি বলেন, তারা এ বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করা হবে।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগ : আন্তর্জাতিক আইসিসি নেতানিয়াহু নিউজ ইয়র্ক যুদ্ধাপরাধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিলেন নিউইয়র্ক মেয়র

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করে দাবি করেছেন, তার আসল জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানী বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক অভিযোগ উঠেছে, তাই তাকে অবশ্যই আইনের আওতায় এনে দ্য হেগের আদালতে বিচার হওয়া উচিত।

নিউইয়র্কে নেতানিয়াহুর আগমন উপলক্ষে তার গ্রেফতারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মেয়র বলেন, সিটির আইন অনুযায়ী তার হাতে কী ধরনের আইনি ক্ষমতা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মেয়র মামদানি বলেন, তারা এ বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করা হবে।

সূত্র: আল-জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ