নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিলেন নিউইয়র্ক মেয়র
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করে দাবি করেছেন, তার আসল জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানী বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক অভিযোগ উঠেছে, তাই তাকে অবশ্যই আইনের আওতায় এনে দ্য হেগের আদালতে বিচার হওয়া উচিত।নিউইয়র্কে নেতানিয়াহুর আগমন উপলক্ষে তার গ্রেফতারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মেয়র বলেন, সিটির আইন অনুযায়ী তার হাতে কী ধরনের আইনি ক্ষমতা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।মেয়র মামদানি বলেন, তারা এ বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করা হবে।সূত্র: আল-জাজিরা।