ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের চায়ের দোকানে আড্ডা দেওয়া এবং অকারণে বাইরে ঘোরাঘুরি নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। শৃঙ্খলা, জননিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে সচেতন করতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা ও ঘোরাঘুরি এড়িয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
প্রশাসন জানিয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে কার্যকর করা হবে। শিক্ষার্থীদের কাছে আড্ডার পরিবর্তে শিক্ষাই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলেও উল্লেখ করা হয়েছে।
মন্তব্যসমূহ