যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিয়মিত চুক্তি লঙ্ঘনের অভিযোগের পর ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক পুরোপুরি কার্যকরহীন হয়ে পড়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তির সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং বাস্তবে চুক্তিটি স্থগিত করেছে। এর পাল্টা হিসেবে ইরানও তাদের পক্ষ থেকে চুক্তির সমস্ত বাধ্যবাধকতা কার্যত স্থগিত করেছে এবং ভবিষ্যতে শর্তগুলো মানতে বাধ্য নয়।
এটি কূটনৈতিকভাবে প্রথমবারের মতো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন স্পষ্ট ঘোষণা, যা ইঙ্গিত দেয় যে এই সমঝোতা স্মারক আর প্রযোজ্য থাকবে না।
ইরানের এই অবস্থান ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্যসমূহ