অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের পশ্চিমে অবস্থিত হুসান গ্রামের একটি মসজিদে অভিযান চালিয়ে ফজরের আজান ও নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনারা অতর্কিতভাবে মসজিদে প্রবেশ করে উপস্থিত মুসল্লিদের জোরপূর্বক বের করে দেয়। পরে তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
একই সময়ে বেথলেহেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-আরকুব গ্রামের প্রবেশপথ ও সব গেট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।
ওয়াফা জানায়, নাহালিন শহরের এক বাসিন্দা প্রধান গেট পার হওয়ার সময় ইসরাইলি সেনাদের হামলার শিকার হন। ওই গেটটি নাহালিনকে গভর্নরেটের অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করেছে।
সূত্র: ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা
মন্তব্যসমূহ