ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফজরের নামাজ আদায়ে বাধা ইসরাইলি বাহিনীর

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের পশ্চিমে অবস্থিত হুসান গ্রামের একটি মসজিদে অভিযান চালিয়ে ফজরের আজান ও নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনারা অতর্কিতভাবে মসজিদে প্রবেশ করে উপস্থিত মুসল্লিদের জোরপূর্বক বের করে দেয়। পরে তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।[BANGVIEWS-POST:2054]একই সময়ে বেথলেহেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-আরকুব গ্রামের প্রবেশপথ ও সব গেট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।ওয়াফা জানায়, নাহালিন শহরের এক বাসিন্দা প্রধান গেট পার হওয়ার সময় ইসরাইলি সেনাদের হামলার শিকার হন। ওই গেটটি নাহালিনকে গভর্নরেটের অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করেছে।সূত্র: ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা

ফজরের নামাজ আদায়ে বাধা ইসরাইলি বাহিনীর