ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

ছাত্রদল নেতাকে কুমিল্লার এসপি

‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’
সংগৃহীত ছবি
ফলো করুন

পুলিশের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ না করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে এসপি এসব কথা বলেন। জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁদের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ফখরুল ইসলাম মিঠুকে বলতে শোনা যায়, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় ফিরলেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। তথ্য দেওয়ার পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এর জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। তিনি আরও বলেন, ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করব, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে।’

নিজের ছাত্ররাজনীতির প্রসঙ্গ তুলে এসপি বলেন, চাকরিতে যোগদানের পর থেকে তিনি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কুমিল্লায় তাঁর যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং জুলাই আন্দোলনসংক্রান্ত মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে ছাত্রদল নেতা মিঠু বলেন, জুলাই আন্দোলনে নিহত জিসানের বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি সভায় কথা বলেছেন। একজন শহীদের বাবাকে রক্ষার বিষয়টি তুলে ধরা ছাড়া তাঁর অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

পুলিশ সুপার জানান, অভিযোগের ঘটনাটি ঢাকায় ঘটেছে। এ কারণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ছাড়া কুমিল্লা পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগ : ছাত্রদল পুলিশ কুমিল্লারএসপি আনিসুজ্জামান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

পুলিশের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ না করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে এসপি এসব কথা বলেন। জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁদের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ফখরুল ইসলাম মিঠুকে বলতে শোনা যায়, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় ফিরলেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। তথ্য দেওয়ার পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এর জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। তিনি আরও বলেন, ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করব, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে।’

নিজের ছাত্ররাজনীতির প্রসঙ্গ তুলে এসপি বলেন, চাকরিতে যোগদানের পর থেকে তিনি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কুমিল্লায় তাঁর যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং জুলাই আন্দোলনসংক্রান্ত মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে ছাত্রদল নেতা মিঠু বলেন, জুলাই আন্দোলনে নিহত জিসানের বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি সভায় কথা বলেছেন। একজন শহীদের বাবাকে রক্ষার বিষয়টি তুলে ধরা ছাড়া তাঁর অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

পুলিশ সুপার জানান, অভিযোগের ঘটনাটি ঢাকায় ঘটেছে। এ কারণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ছাড়া কুমিল্লা পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ