ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সামাজিক অবক্ষয় অনেক অর্জনকে ম্লান করেছে: প্রেস সচিব

সংগৃহীত ছবি
ফলো করুন

বিগত সময়ের কথিত উন্নয়নের আড়ালে দেশে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বড় ধরনের অবক্ষয় ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তাঁর মতে, এই অবক্ষয় দেশের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বিগত সময়ে উন্নয়নের নানা গল্প শোনা গেলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেশের সামগ্রিক অর্জনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, সরকার তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চায়। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে জেলা তথ্য কর্মকর্তাদের আরও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের পাঁচ মাসের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

5:12 PM

ট্যাগ : সালেহশিবলী প্রেসসচিব সামাজিকঅবক্ষয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সামাজিক অবক্ষয় অনেক অর্জনকে ম্লান করেছে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

বিগত সময়ের কথিত উন্নয়নের আড়ালে দেশে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বড় ধরনের অবক্ষয় ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তাঁর মতে, এই অবক্ষয় দেশের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বিগত সময়ে উন্নয়নের নানা গল্প শোনা গেলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেশের সামগ্রিক অর্জনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, সরকার তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চায়। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে জেলা তথ্য কর্মকর্তাদের আরও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের পাঁচ মাসের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

5:12 PM

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ