ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘কৃষক কার্ড’ চালু করতে দেশজুড়ে তথ্য সংগ্রহ শুরু

ফাইল ছবি
ফলো করুন

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে। পরে ধাপে ধাপে উপজেলার সব ব্লকে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে।

কার্যক্রম বাস্তবায়নের আগে তথ্য সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তাদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে নির্বাচিত ব্লকের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে পুরো উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চালানো হবে।

অফিস আদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে প্রকৃত কৃষক শনাক্ত করা সহজ হবে। এর মাধ্যমে কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং সরকারি সহায়তা আরও দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ট্যাগ : কৃষক কার্ড কৃষি মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘কৃষক কার্ড’ চালু করতে দেশজুড়ে তথ্য সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে। পরে ধাপে ধাপে উপজেলার সব ব্লকে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে।

কার্যক্রম বাস্তবায়নের আগে তথ্য সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তাদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে নির্বাচিত ব্লকের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে পুরো উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চালানো হবে।

অফিস আদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে প্রকৃত কৃষক শনাক্ত করা সহজ হবে। এর মাধ্যমে কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং সরকারি সহায়তা আরও দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ