ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

অ্যান্ডি বার্নহাম | ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। শুক্রবার দলের বিশেষ সম্মেলনে তাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহত্তর ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম দলীয় সংসদ সদস্য, ট্রেড ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমর্থন পেয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন।

লন্ডনের টিইউসি সদরদপ্তরে আয়োজিত সম্মেলনে লেবার পার্টির নীতিনির্ধারণী নির্বাহী কমিটির প্রধান শাবানা মাহমুদ বার্নহামের নাম ঘোষণা করেন।

নেতৃত্ব গ্রহণের পর বার্নহাম বলেন, ব্রিটেন নতুন ধরনের রাজনীতির অপেক্ষায় রয়েছে এবং লেবার পার্টির সামনে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। তিনি দলীয় বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, কিয়ার স্টারমার দলের আগের বড় পরাজয়ের পর নতুন সাফল্যের ভিত্তি তৈরি করেছিলেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বার্নহাম স্থানীয় পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সরকারি আবাসন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

বাকিংহাম প্যালেসে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বার্নহাম। এরপর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তব্য দেওয়ার পর তিনি নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন।

বার্নহাম জানান, কনজারভেটিভ পার্টির নীতি অনুসরণ করা, রিফর্ম পার্টির সঙ্গে প্রতিযোগিতা করা বা গ্রিন পার্টির চেয়ে বেশি পরিবেশবান্ধব হওয়ার প্রতিযোগিতায় যাওয়ার পরিকল্পনা তার নেই। বরং নিজের দলের নিজস্ব নীতি ও লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

সূত্র: সিএনএন

ট্যাগ : যুক্তরাজ্য প্রধানমন্ত্রী লেবার পার্টি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। শুক্রবার দলের বিশেষ সম্মেলনে তাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহত্তর ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম দলীয় সংসদ সদস্য, ট্রেড ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমর্থন পেয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন।

লন্ডনের টিইউসি সদরদপ্তরে আয়োজিত সম্মেলনে লেবার পার্টির নীতিনির্ধারণী নির্বাহী কমিটির প্রধান শাবানা মাহমুদ বার্নহামের নাম ঘোষণা করেন।

নেতৃত্ব গ্রহণের পর বার্নহাম বলেন, ব্রিটেন নতুন ধরনের রাজনীতির অপেক্ষায় রয়েছে এবং লেবার পার্টির সামনে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। তিনি দলীয় বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, কিয়ার স্টারমার দলের আগের বড় পরাজয়ের পর নতুন সাফল্যের ভিত্তি তৈরি করেছিলেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বার্নহাম স্থানীয় পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সরকারি আবাসন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

বাকিংহাম প্যালেসে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বার্নহাম। এরপর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তব্য দেওয়ার পর তিনি নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন।

বার্নহাম জানান, কনজারভেটিভ পার্টির নীতি অনুসরণ করা, রিফর্ম পার্টির সঙ্গে প্রতিযোগিতা করা বা গ্রিন পার্টির চেয়ে বেশি পরিবেশবান্ধব হওয়ার প্রতিযোগিতায় যাওয়ার পরিকল্পনা তার নেই। বরং নিজের দলের নিজস্ব নীতি ও লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

সূত্র: সিএনএন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ