ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ জিতলেই অবসরের ঘোষণা কুকুরেলার

বিশ্বকাপ জিতলেই অবসরের ঘোষণা কুকুরেলার
ছবি : সংগৃহিত
ফলো করুন

দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির ডিফেন্ডার মার্ক কুকুরেলার একটি মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিততে পারলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না।

রোববার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি ঘিরে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের লড়াই নিয়ে আলোচনা থাকলেও স্পেনের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কুকুরেলাও আলোচনার কেন্দ্রে রয়েছেন।

২৭ বছর বয়সী এই ডিফেন্ডার পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন। স্পেনের সাতটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং কোনো ম্যাচেই মাঠ ছাড়েননি। তার নেতৃত্বে স্পেনের রক্ষণভাগ পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে।

চেলসির হয়ে খেলা কুকুরেলা এর আগে মজা করে বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকাবেন। এবার আরও বড় মন্তব্য করে জানিয়েছেন, বিশ্বকাপ জিতলে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

এক সাক্ষাৎকারে কুকুরেলা বলেন, স্পেন যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তিনি কোচকে ফোন করে জাতীয় দল থেকে বিদায়ের কথা জানাবেন। ইউরো ও বিশ্বকাপ দুটো শিরোপা জেতার পর আর বেশি কিছু চাওয়ার থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মাত্র ২৭ বছর বয়সে এমন সিদ্ধান্তের কথা বলায় ফুটবল মহলে বিস্ময় তৈরি হয়েছে। কারণ সাধারণত এই বয়সকে একজন ডিফেন্ডারের ক্যারিয়ারের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়।

ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন কুকুরেলা। এখন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের ফলাফলের পরই জানা যাবে, তার এই ঘোষণা বাস্তব সিদ্ধান্ত নাকি শুধুই আবেগের মুহূর্তের মন্তব্য।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল মার্ক কুকুরেলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ জিতলেই অবসরের ঘোষণা কুকুরেলার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির ডিফেন্ডার মার্ক কুকুরেলার একটি মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিততে পারলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না।

রোববার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি ঘিরে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের লড়াই নিয়ে আলোচনা থাকলেও স্পেনের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কুকুরেলাও আলোচনার কেন্দ্রে রয়েছেন।

২৭ বছর বয়সী এই ডিফেন্ডার পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন। স্পেনের সাতটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং কোনো ম্যাচেই মাঠ ছাড়েননি। তার নেতৃত্বে স্পেনের রক্ষণভাগ পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে।

চেলসির হয়ে খেলা কুকুরেলা এর আগে মজা করে বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকাবেন। এবার আরও বড় মন্তব্য করে জানিয়েছেন, বিশ্বকাপ জিতলে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

এক সাক্ষাৎকারে কুকুরেলা বলেন, স্পেন যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তিনি কোচকে ফোন করে জাতীয় দল থেকে বিদায়ের কথা জানাবেন। ইউরো ও বিশ্বকাপ দুটো শিরোপা জেতার পর আর বেশি কিছু চাওয়ার থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মাত্র ২৭ বছর বয়সে এমন সিদ্ধান্তের কথা বলায় ফুটবল মহলে বিস্ময় তৈরি হয়েছে। কারণ সাধারণত এই বয়সকে একজন ডিফেন্ডারের ক্যারিয়ারের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়।

ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন কুকুরেলা। এখন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের ফলাফলের পরই জানা যাবে, তার এই ঘোষণা বাস্তব সিদ্ধান্ত নাকি শুধুই আবেগের মুহূর্তের মন্তব্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ