ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় এসেছে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সেই ভাইরাল ছবি। প্রথমদিকে অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মনে করলেও পরে জানা যায়, এটি ছিল বাস্তব একটি মুহূর্ত।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র স্পোর্ট ও ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দেখা যায়, তরুণ লিওনেল মেসি শিশু লামিন ইয়ামালকে গোসল করাতে সহযোগিতা করছেন।

প্রায় ১৮ বছর পর সেই দুই ফুটবলারই এখন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন। শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ছবিটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

মেসি বলেন, ছবিটি সত্যিই অবিশ্বাস্য। তখন ইয়ামাল ছিল ছোট একটি শিশু, আর এখন সে বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে। সময়ের এই পরিবর্তনকে তিনি এক ধরনের অবাক করা নিয়তি হিসেবে উল্লেখ করেন।

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, এত অল্প বয়সেই সে অসাধারণ সাফল্য পেয়েছে। স্পেনের হয়ে ইউরো জেতা তার প্রতিভার প্রমাণ। তার বয়স কম এবং সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে।

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ইয়ামাল ভবিষ্যতে বড় একজন খেলোয়াড় হতে পারে। তিনি তার জন্য শুভকামনা জানান, তবে বিশ্বকাপের ফাইনালে স্পেনকে হারাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা।

এদিকে ভাইরাল ছবিটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও। তিনি জানান, প্রথম দেখায় তার মনে হয়েছিল ছবিটি হয়তো এআই দিয়ে তৈরি। পরে বাস্তব ঘটনা জানতে পেরে তিনি এটিকে ফুটবল ইতিহাসের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি লামিন ইয়ামাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় এসেছে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সেই ভাইরাল ছবি। প্রথমদিকে অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মনে করলেও পরে জানা যায়, এটি ছিল বাস্তব একটি মুহূর্ত।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র স্পোর্ট ও ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দেখা যায়, তরুণ লিওনেল মেসি শিশু লামিন ইয়ামালকে গোসল করাতে সহযোগিতা করছেন।

প্রায় ১৮ বছর পর সেই দুই ফুটবলারই এখন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন। শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ছবিটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

মেসি বলেন, ছবিটি সত্যিই অবিশ্বাস্য। তখন ইয়ামাল ছিল ছোট একটি শিশু, আর এখন সে বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে। সময়ের এই পরিবর্তনকে তিনি এক ধরনের অবাক করা নিয়তি হিসেবে উল্লেখ করেন।

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, এত অল্প বয়সেই সে অসাধারণ সাফল্য পেয়েছে। স্পেনের হয়ে ইউরো জেতা তার প্রতিভার প্রমাণ। তার বয়স কম এবং সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে।

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ইয়ামাল ভবিষ্যতে বড় একজন খেলোয়াড় হতে পারে। তিনি তার জন্য শুভকামনা জানান, তবে বিশ্বকাপের ফাইনালে স্পেনকে হারাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা।

এদিকে ভাইরাল ছবিটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও। তিনি জানান, প্রথম দেখায় তার মনে হয়েছিল ছবিটি হয়তো এআই দিয়ে তৈরি। পরে বাস্তব ঘটনা জানতে পেরে তিনি এটিকে ফুটবল ইতিহাসের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ