ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালাল সাজাপ্রাপ্ত নারী

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় শুক্রবার। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। এরপর কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দিদের নির্ধারিত সময়ে কক্ষে পাঠানোর প্রক্রিয়ায় ত্রুটির সুযোগ নিয়ে রিম্পা দেয়াল টপকে পালিয়ে যান। ঘটনার সময় আরও কয়েকজন বন্দির ক্ষেত্রেও লকআপ প্রক্রিয়ায় অনিয়ম ছিল বলে জানা গেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কারা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তারও আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক বন্দিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে একজন সাজাপ্রাপ্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারা অভ্যন্তরের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ট্যাগ : গাজীপুর কারাগার আসামি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালাল সাজাপ্রাপ্ত নারী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় শুক্রবার। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। এরপর কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দিদের নির্ধারিত সময়ে কক্ষে পাঠানোর প্রক্রিয়ায় ত্রুটির সুযোগ নিয়ে রিম্পা দেয়াল টপকে পালিয়ে যান। ঘটনার সময় আরও কয়েকজন বন্দির ক্ষেত্রেও লকআপ প্রক্রিয়ায় অনিয়ম ছিল বলে জানা গেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কারা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তারও আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক বন্দিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে একজন সাজাপ্রাপ্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারা অভ্যন্তরের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ