ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্ত্রী পাল্টানো যায়, প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে জীবনসঙ্গী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ পরিবর্তনের সুযোগ নেই। তাই বাস্তবতা বিবেচনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয় সরকার এককভাবে নির্ধারণ করে না। সংবিধান, পররাষ্ট্রনীতি ও সংসদীয় আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সরকারের মূল অঙ্গীকার ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত কয়েক মাসে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে বিজিবি আরও সক্রিয় রয়েছে এবং প্রয়োজন হলে হামলার জবাব দেওয়া হচ্ছে।

বক্তব্যের শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ : বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

স্ত্রী পাল্টানো যায়, প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে জীবনসঙ্গী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ পরিবর্তনের সুযোগ নেই। তাই বাস্তবতা বিবেচনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয় সরকার এককভাবে নির্ধারণ করে না। সংবিধান, পররাষ্ট্রনীতি ও সংসদীয় আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সরকারের মূল অঙ্গীকার ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত কয়েক মাসে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে বিজিবি আরও সক্রিয় রয়েছে এবং প্রয়োজন হলে হামলার জবাব দেওয়া হচ্ছে।

বক্তব্যের শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ