ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামাবাদে বাংলাদেশ-ইরান মন্ত্রী পর্যায়ের বৈঠক

সংগৃহীত ছবি
ফলো করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।

১২ ও ১৩ জুলাই দুই দিনব্যাপী এ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যোগ দেয়।

ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে ওআইসির সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের মন্ত্রী ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারের সঙ্গে বৈঠক করেন। জাহরা বেহরুজ আজার ২০২৪ সাল থেকে ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের নারীর শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী।

তিনি নারীদের জন্য চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

ইরানের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে মুসলিম বিশ্বের নারীদের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণও জানান জাহরা বেহরুজ আজার।

ট্যাগ : বাংলাদেশ পাকিস্তান ওআইসি নারী সম্মেলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ইসলামাবাদে বাংলাদেশ-ইরান মন্ত্রী পর্যায়ের বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।

১২ ও ১৩ জুলাই দুই দিনব্যাপী এ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যোগ দেয়।

ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে ওআইসির সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের মন্ত্রী ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারের সঙ্গে বৈঠক করেন। জাহরা বেহরুজ আজার ২০২৪ সাল থেকে ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের নারীর শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী।

তিনি নারীদের জন্য চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

ইরানের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে মুসলিম বিশ্বের নারীদের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণও জানান জাহরা বেহরুজ আজার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ