ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা আদ্‌-দ্বীনের

ফলো করুন

সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদারকি জোরদার ও চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ জানায়, শিশু মৃত্যুর এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো তারাও গভীরভাবে মর্মাহত। ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তদারকি ব্যবস্থা শক্তিশালী করা এবং বিদ্যমান প্রোটোকল পুনর্মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নকাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহের পরিবেশ আরও কার্যকর করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। এছাড়া করপোরেট অফিসের ওপরের তলায় অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। পরিচালনা পর্ষদ তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক জামালুন্নেসাকে নতুন নির্বাহী পরিচালকের দায়িত্ব দিয়েছে।

অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮০ সাল থেকে আদ্‌-দ্বীন ফাউন্ডেশন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। এ প্রতিষ্ঠানে বর্তমানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী। একই সঙ্গে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন।

রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপত্তা বজায় রাখা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা আদ্‌-দ্বীনের

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ