ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশু পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে ডা. জুবাইদা রহমান

সংগৃহীত ছবি
ফলো করুন

রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

সোমবার ৬ জুলাই ২০২৬ তিনি সমাজসেবা অধিদফতরের আওতাধীন শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শিশুদের পরিচর্যা, পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ, নিয়মিত স্বাস্থ্যসেবা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সংগৃহীত ছবি

তিনি বলেন, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ। শিশুদের ভবিষ্যৎ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

এ সময় তিনি শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রশংসা করেন এবং শিশুদের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শিশু পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

সোমবার ৬ জুলাই ২০২৬ তিনি সমাজসেবা অধিদফতরের আওতাধীন শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শিশুদের পরিচর্যা, পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ, নিয়মিত স্বাস্থ্যসেবা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সংগৃহীত ছবি

তিনি বলেন, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ। শিশুদের ভবিষ্যৎ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

এ সময় তিনি শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রশংসা করেন এবং শিশুদের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ