ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যাত্রীবেশে চলন্ত বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

যাত্রীবেশে চলন্ত বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
ছবি : সংগৃহীত
ফলো করুন

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদে সরে যান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অগ্নিসংযোগের শিকার বাসটি ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর। বাসটি ভুলতা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি মৌচাক এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ব্যক্তি গাড়ির পেছনের অংশে আগুন ধরিয়ে দেন। এরপর তাঁরা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান।

মুহূর্তের মধ্যে বাসের ভেতরে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামান। এরপর যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। চালক ও তাঁর সহকারীও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাঁদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রীবেশে কয়েকজন ব্যক্তি চলন্ত বাসে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যান।

চালকের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ।

তবে কারা বাসটিতে আগুন দিয়েছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

ট্যাগ : নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


যাত্রীবেশে চলন্ত বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদে সরে যান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অগ্নিসংযোগের শিকার বাসটি ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর। বাসটি ভুলতা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি মৌচাক এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ব্যক্তি গাড়ির পেছনের অংশে আগুন ধরিয়ে দেন। এরপর তাঁরা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান।

মুহূর্তের মধ্যে বাসের ভেতরে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামান। এরপর যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। চালক ও তাঁর সহকারীও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাঁদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রীবেশে কয়েকজন ব্যক্তি চলন্ত বাসে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যান।

চালকের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ।

তবে কারা বাসটিতে আগুন দিয়েছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ