ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ঐতিহাসিক উদ্যোগ: মাহদী আমিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তাঁর মতে, সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন এবং নিয়োগকর্তার অর্থায়নে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি দেশের জনশক্তি রপ্তানিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন। সেখানে তিনি মালয়েশিয়ায় প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

মাহদী আমিন জানান, সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। কর্মী নির্বাচনে ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, নিয়োগকর্তার অর্থায়ন এবং সরকারি ব্যবস্থাপনার সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ফলে নির্বাচিত কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রচলিত অভিবাসন ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে না।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর উদ্যোগে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ সম্প্রসারিত হয়, যা পরবর্তী সময়ে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিনের মতে, ওই মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও শক্তিশালী হয়।

সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের অন্যতম লক্ষ্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমিকদের অভিবাসন ব্যয় কমিয়ে আনা। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে শুধু তাঁর নিজের ভবিষ্যৎ নয়, পরিবারের আর্থিক সচ্ছলতা ও সন্তানদের ভবিষ্যৎও জড়িয়ে থাকে।

প্রবাসীদের উপার্জনে বহু পরিবার উপকৃত হয় এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হয় বলে উল্লেখ করেন তিনি।

তাঁর মতে, বিদেশে চাকরির সুযোগ পেতে গিয়ে কর্মীদের যেন ঋণ কিংবা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বোঝায় পড়তে না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিদেশে কর্মসংস্থানকে শ্রমিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রথম দফায় মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান তিনি। কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় মালয়েশিয়া সরকারকেও ধন্যবাদ জানান তারেক রহমান।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম দফার কর্মীদের নির্বাচন করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চার হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ডিজিটাল লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়।

এ কর্মসূচিতে কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমাসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

ফলে নির্বাচিত কর্মীদের নিজস্ব অর্থ থেকে অভিবাসন ব্যয় দিতে হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় পাঠানো প্রথম দলের কর্মীদের জন্য মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়ার কথা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও বাংলাদেশি কর্মীকে একই ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রথম দলের কর্মীদের বিদায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যায়ক্রমে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনার কথাও প্রকাশিত হয়েছে। তবে পরবর্তী দলগুলোর যাত্রার নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।

মাহদী আমিনের বক্তব্য অনুযায়ী, সরকার চায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ যেন সাধারণ মানুষের জন্য আর্থিক চাপের কারণ না হয়। বরং কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানকে আরও কার্যকর করা হবে।

ট্যাগ : মাহদী আমিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ঐতিহাসিক উদ্যোগ: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তাঁর মতে, সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন এবং নিয়োগকর্তার অর্থায়নে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি দেশের জনশক্তি রপ্তানিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন। সেখানে তিনি মালয়েশিয়ায় প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

মাহদী আমিন জানান, সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। কর্মী নির্বাচনে ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, নিয়োগকর্তার অর্থায়ন এবং সরকারি ব্যবস্থাপনার সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ফলে নির্বাচিত কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রচলিত অভিবাসন ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে না।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর উদ্যোগে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ সম্প্রসারিত হয়, যা পরবর্তী সময়ে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিনের মতে, ওই মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও শক্তিশালী হয়।

সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের অন্যতম লক্ষ্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমিকদের অভিবাসন ব্যয় কমিয়ে আনা। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে শুধু তাঁর নিজের ভবিষ্যৎ নয়, পরিবারের আর্থিক সচ্ছলতা ও সন্তানদের ভবিষ্যৎও জড়িয়ে থাকে।

প্রবাসীদের উপার্জনে বহু পরিবার উপকৃত হয় এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হয় বলে উল্লেখ করেন তিনি।

তাঁর মতে, বিদেশে চাকরির সুযোগ পেতে গিয়ে কর্মীদের যেন ঋণ কিংবা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বোঝায় পড়তে না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিদেশে কর্মসংস্থানকে শ্রমিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রথম দফায় মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান তিনি। কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় মালয়েশিয়া সরকারকেও ধন্যবাদ জানান তারেক রহমান।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম দফার কর্মীদের নির্বাচন করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চার হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ডিজিটাল লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়।

এ কর্মসূচিতে কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমাসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

ফলে নির্বাচিত কর্মীদের নিজস্ব অর্থ থেকে অভিবাসন ব্যয় দিতে হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় পাঠানো প্রথম দলের কর্মীদের জন্য মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়ার কথা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও বাংলাদেশি কর্মীকে একই ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রথম দলের কর্মীদের বিদায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যায়ক্রমে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনার কথাও প্রকাশিত হয়েছে। তবে পরবর্তী দলগুলোর যাত্রার নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।

মাহদী আমিনের বক্তব্য অনুযায়ী, সরকার চায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ যেন সাধারণ মানুষের জন্য আর্থিক চাপের কারণ না হয়। বরং কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানকে আরও কার্যকর করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ