ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সচিব, আইজিপি, কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আটজনকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাড়ির মালিকানা দাবিকারী রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু নোটিশটি পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি গাড়িটি আটকে রাখার আইনগত ভিত্তি লিখিতভাবে জানানোর দাবি করা হয়েছে। এ জন্য তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

আইনি নোটিশের বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন বলে দাবি করা ২০২১ মডেলের একটি টয়োটা হার্ড জিপ গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬।

রিট আবেদনকারীর অভিযোগ, কোনো বৈধ কারণ ছাড়াই গাড়িটি জোরপূর্বক নিয়ে থানায় আটকে রাখা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর গুলশান থানায় করা ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশের এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করেন শাহ কামাল রাসেল। রিট আবেদনটির নম্বর ১৬৮৯৯/২০২৬।

নোটিশের তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন।

একই সঙ্গে গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে এবং সেই মামলায় আদালতের আটকাদেশ থাকলে তা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়।

তবে এমন কোনো আদালতের আটকাদেশ না থাকলে হাইকোর্টের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ রয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবীর দাবি, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়ে সংশ্লিষ্ট আট কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কোন আদালতের নির্দেশে এবং কোন মামলার ভিত্তিতে গাড়িটি থানায় আটকে রাখা হয়েছে।

একই সঙ্গে গাড়ি আটকের ক্ষেত্রে কোন আইনের ধারা বা বিধান প্রয়োগ করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার আলামত হিসেবে জব্দ হয়ে থাকলে সংশ্লিষ্ট মামলার বিবরণ, জব্দ তালিকা এবং আদালতের আদেশের অনুলিপি সরবরাহের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই নির্দেশের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালতের কোনো আদেশ রয়েছে কি না, সে বিষয়েও লিখিত জবাব চাওয়া হয়েছে।

নোটিশে গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার নথিপত্র, সাধারণ ডায়েরি, সিসিটিভি ফুটেজ এবং দাপ্তরিক যোগাযোগের তথ্য সংরক্ষণের দাবিও জানানো হয়।

আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত না দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরুর আবেদন করা হবে।

সে ক্ষেত্রে দায়ী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করার পাশাপাশি আদালতের আদেশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হতে পারে।

তবে আদালত অবমাননার নোটিশ পাঠানোর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট আট কর্মকর্তা ইতোমধ্যে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি রিট আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশ।

এ ঘটনায় গুলশান থানা কিংবা নোটিশ পাওয়া অন্য কর্মকর্তাদের আনুষ্ঠানিক লিখিত জবাবের তথ্য প্রকাশিত হয়নি।

ট্যাগ : হাইকোর্ট আদালত অবমাননার নোটিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সচিব, আইজিপি, কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আটজনকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাড়ির মালিকানা দাবিকারী রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু নোটিশটি পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি গাড়িটি আটকে রাখার আইনগত ভিত্তি লিখিতভাবে জানানোর দাবি করা হয়েছে। এ জন্য তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

আইনি নোটিশের বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন বলে দাবি করা ২০২১ মডেলের একটি টয়োটা হার্ড জিপ গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬।

রিট আবেদনকারীর অভিযোগ, কোনো বৈধ কারণ ছাড়াই গাড়িটি জোরপূর্বক নিয়ে থানায় আটকে রাখা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর গুলশান থানায় করা ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশের এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করেন শাহ কামাল রাসেল। রিট আবেদনটির নম্বর ১৬৮৯৯/২০২৬।

নোটিশের তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন।

একই সঙ্গে গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে এবং সেই মামলায় আদালতের আটকাদেশ থাকলে তা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়।

তবে এমন কোনো আদালতের আটকাদেশ না থাকলে হাইকোর্টের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ রয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবীর দাবি, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়ে সংশ্লিষ্ট আট কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কোন আদালতের নির্দেশে এবং কোন মামলার ভিত্তিতে গাড়িটি থানায় আটকে রাখা হয়েছে।

একই সঙ্গে গাড়ি আটকের ক্ষেত্রে কোন আইনের ধারা বা বিধান প্রয়োগ করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার আলামত হিসেবে জব্দ হয়ে থাকলে সংশ্লিষ্ট মামলার বিবরণ, জব্দ তালিকা এবং আদালতের আদেশের অনুলিপি সরবরাহের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই নির্দেশের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালতের কোনো আদেশ রয়েছে কি না, সে বিষয়েও লিখিত জবাব চাওয়া হয়েছে।

নোটিশে গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার নথিপত্র, সাধারণ ডায়েরি, সিসিটিভি ফুটেজ এবং দাপ্তরিক যোগাযোগের তথ্য সংরক্ষণের দাবিও জানানো হয়।

আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত না দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরুর আবেদন করা হবে।

সে ক্ষেত্রে দায়ী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করার পাশাপাশি আদালতের আদেশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হতে পারে।

তবে আদালত অবমাননার নোটিশ পাঠানোর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট আট কর্মকর্তা ইতোমধ্যে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি রিট আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশ।

এ ঘটনায় গুলশান থানা কিংবা নোটিশ পাওয়া অন্য কর্মকর্তাদের আনুষ্ঠানিক লিখিত জবাবের তথ্য প্রকাশিত হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ