ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মাদক ও অনলাইন জুয়া ঠেকাতে খেলাধুলার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের দূরে রাখতে সিলেটে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দ্রুত ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালুর জন্য স্থানীয় ক্রীড়া সংগঠকদের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটে দীর্ঘদিন ধরে নিয়মিত খেলাধুলার চর্চা প্রত্যাশিত মাত্রায় ছিল না। নির্বাচনের সময়ও তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছিল।

তিনি বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হলে নিয়মিত প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। এ জন্য স্থানীয় ক্রীড়া সংগঠকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ দ্রুত চালু করা প্রয়োজন। এ বিষয়ে ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সিলেটের খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা পাওয়া যাবে।

টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। সিলেটে এমন একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন সেই উদ্যোগেরই অংশ।

নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, মাত্র ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। তাই এই মাঠের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, পদক অর্জনের মতো সক্ষমতা গড়ে তুলতে চান তাঁরা।

তিনি জানান, অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়দের আরও ভালো ফল করার উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়ার ঘোষণা দেন আমিনুল হক।

এই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে নতুন খেলোয়াড় খুঁজে বের করা সহজ হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়বে।

দলমত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে জেলা প্রশাসন এবং স্থানীয় ক্রীড়া সংগঠকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

আরিফুল হক চৌধুরী প্রতিযোগিতায় অংশ নেওয়া জৈন্তাপুর উপজেলা দলের সাফল্য কামনা করেন। দলটি চ্যাম্পিয়ন হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণা করেন।

তিনি বলেন, মাহবুব আলী খান সিলেটের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তাঁর নেতৃত্ব ও অবদান থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, সিলেট জেলা স্টেডিয়াম থেকে অতীতে অনেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। তবে দীর্ঘদিন নিয়মিত খেলাধুলার আয়োজন না থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গনের কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খেলোয়াড়দের জন্য নিয়মিত প্রতিযোগিতা এবং পেশাগত সুযোগ তৈরি করা প্রয়োজন। সেই লক্ষ্য সামনে রেখেই সিলেটে নতুন করে ক্রীড়া আয়োজন শুরু হয়েছে।

আয়োজকরা জানান, এবারের রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলার দল এবং সিলেট সিটি করপোরেশনের একটি দল রয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।

এ ছাড়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেটের ক্রীড়াঙ্গনে নিয়মিত প্রতিযোগিতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার আশা করছেন আয়োজকরা।

ট্যাগ : খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাদক ও অনলাইন জুয়া ঠেকাতে খেলাধুলার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের দূরে রাখতে সিলেটে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দ্রুত ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালুর জন্য স্থানীয় ক্রীড়া সংগঠকদের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটে দীর্ঘদিন ধরে নিয়মিত খেলাধুলার চর্চা প্রত্যাশিত মাত্রায় ছিল না। নির্বাচনের সময়ও তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছিল।

তিনি বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হলে নিয়মিত প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। এ জন্য স্থানীয় ক্রীড়া সংগঠকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ দ্রুত চালু করা প্রয়োজন। এ বিষয়ে ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সিলেটের খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা পাওয়া যাবে।

টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। সিলেটে এমন একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন সেই উদ্যোগেরই অংশ।

নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, মাত্র ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। তাই এই মাঠের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, পদক অর্জনের মতো সক্ষমতা গড়ে তুলতে চান তাঁরা।

তিনি জানান, অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়দের আরও ভালো ফল করার উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়ার ঘোষণা দেন আমিনুল হক।

এই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে নতুন খেলোয়াড় খুঁজে বের করা সহজ হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়বে।

দলমত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে জেলা প্রশাসন এবং স্থানীয় ক্রীড়া সংগঠকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

আরিফুল হক চৌধুরী প্রতিযোগিতায় অংশ নেওয়া জৈন্তাপুর উপজেলা দলের সাফল্য কামনা করেন। দলটি চ্যাম্পিয়ন হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণা করেন।

তিনি বলেন, মাহবুব আলী খান সিলেটের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তাঁর নেতৃত্ব ও অবদান থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, সিলেট জেলা স্টেডিয়াম থেকে অতীতে অনেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। তবে দীর্ঘদিন নিয়মিত খেলাধুলার আয়োজন না থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গনের কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খেলোয়াড়দের জন্য নিয়মিত প্রতিযোগিতা এবং পেশাগত সুযোগ তৈরি করা প্রয়োজন। সেই লক্ষ্য সামনে রেখেই সিলেটে নতুন করে ক্রীড়া আয়োজন শুরু হয়েছে।

আয়োজকরা জানান, এবারের রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলার দল এবং সিলেট সিটি করপোরেশনের একটি দল রয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।

এ ছাড়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেটের ক্রীড়াঙ্গনে নিয়মিত প্রতিযোগিতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার আশা করছেন আয়োজকরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ