ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আরও ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। ছবি: সংগৃহীত
ফলো করুন

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। বুধবার (১৭ জুন) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে আসছে এমটি নিনেমিয়া।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অপরিশোধিত তেল নিয়ে দেশে আসছে এমটি নিনেমিয়া।

এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামে আরেকটি জাহাজ বাংলাদেশে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হবে। তেল আমদানির ধারাবাহিকতা বজায় থাকায় শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ : এমটি নিনেমিয়া, অপরিশোধিত তেল, বাংলাদেশ শিপিং করপোরেশন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আরও ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। বুধবার (১৭ জুন) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে আসছে এমটি নিনেমিয়া।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অপরিশোধিত তেল নিয়ে দেশে আসছে এমটি নিনেমিয়া।

এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামে আরেকটি জাহাজ বাংলাদেশে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হবে। তেল আমদানির ধারাবাহিকতা বজায় থাকায় শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ