ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দফায় ১১২ জন কর্মী দেশটির উদ্দেশে যাত্রা করেছেন। নতুন এই ব্যবস্থার আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কর্মীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হয়েছে। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে উল্লেখ করে তিনি দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

প্রথম দফায় ১১২ জন এবং পরবর্তী সময়ে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হওয়াকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো গেলে তারা যেমন ব্যক্তিগতভাবে লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিও উপকৃত হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য আগ্রহী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে।

বিশেষ করে ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে বিদেশগামী কর্মীদের জন্য গন্তব্য দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। এতে কর্মীরা সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবেন।

প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশে বলেন, বিদেশে প্রত্যেক বাংলাদেশির আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের পরিচয় তুলে ধরা হয়। তাই সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও সামাজিক নিয়মকানুন মেনে চলার পাশাপাশি কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীরা ভালোভাবে দায়িত্ব পালন করলে বিদেশি নিয়োগদাতাদের আস্থা বাড়বে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করে।

বর্তমান সরকারের উদ্যোগে প্রায় বিনা খরচে কর্মী পাঠানোর ব্যবস্থা চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর এবং সংশ্লিষ্টদের প্রচেষ্টায় দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার আবার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিদেশগামী কর্মীদের উদ্দেশে বলেন, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। কর্মীদের সফলতার মধ্য দিয়েই আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন।

এ সময় তিনি আবারও বিদেশের আইনকানুন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং কর্মক্ষেত্রে বাংলাদেশের সুনাম বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশে যাওয়ার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ : মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দফায় ১১২ জন কর্মী দেশটির উদ্দেশে যাত্রা করেছেন। নতুন এই ব্যবস্থার আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কর্মীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হয়েছে। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে উল্লেখ করে তিনি দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

প্রথম দফায় ১১২ জন এবং পরবর্তী সময়ে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হওয়াকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো গেলে তারা যেমন ব্যক্তিগতভাবে লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিও উপকৃত হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য আগ্রহী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে।

বিশেষ করে ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে বিদেশগামী কর্মীদের জন্য গন্তব্য দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। এতে কর্মীরা সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবেন।

প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশে বলেন, বিদেশে প্রত্যেক বাংলাদেশির আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের পরিচয় তুলে ধরা হয়। তাই সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও সামাজিক নিয়মকানুন মেনে চলার পাশাপাশি কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীরা ভালোভাবে দায়িত্ব পালন করলে বিদেশি নিয়োগদাতাদের আস্থা বাড়বে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করে।

বর্তমান সরকারের উদ্যোগে প্রায় বিনা খরচে কর্মী পাঠানোর ব্যবস্থা চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর এবং সংশ্লিষ্টদের প্রচেষ্টায় দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার আবার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিদেশগামী কর্মীদের উদ্দেশে বলেন, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। কর্মীদের সফলতার মধ্য দিয়েই আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন।

এ সময় তিনি আবারও বিদেশের আইনকানুন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং কর্মক্ষেত্রে বাংলাদেশের সুনাম বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশে যাওয়ার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ