ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানটিকে রৌপ্য পদক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পদক গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড প্রাণিসম্পদ খাতে মানসম্মত খাদ্য উৎপাদন ও সরবরাহের পাশাপাশি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ের এ সম্মাননা পেয়েছে।

পদক গ্রহণের পর শেখ জসিম উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য গর্বের ও অনুপ্রেরণার। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি এ অর্জনকে দেখছেন।

ভবিষ্যতেও পণ্যের গুণগত মান, উদ্ভাবন এবং টেকসই ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম হাবিব উল্লাহ বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক অর্জন তাদের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি খামারিদের উন্নয়ন, দায়িত্বশীল শিল্পায়ন এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আকিজ এগ্রো ফিড ও আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জিনিয়ার মো. আবদুল হাকিম, ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হক।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং এ খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। এর মাধ্যমে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও সংশ্লিষ্ট কার্যক্রমে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

আকিজ এগ্রো ফিড লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে পোলট্রি, গবাদিপশু ও মৎস্যখাদ্য উৎপাদন এবং সরবরাহের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির লক্ষ্য মানসম্মত খাদ্য সরবরাহের মাধ্যমে খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখা।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানটিকে রৌপ্য পদক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পদক গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড প্রাণিসম্পদ খাতে মানসম্মত খাদ্য উৎপাদন ও সরবরাহের পাশাপাশি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ের এ সম্মাননা পেয়েছে।

পদক গ্রহণের পর শেখ জসিম উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য গর্বের ও অনুপ্রেরণার। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি এ অর্জনকে দেখছেন।

ভবিষ্যতেও পণ্যের গুণগত মান, উদ্ভাবন এবং টেকসই ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম হাবিব উল্লাহ বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক অর্জন তাদের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি খামারিদের উন্নয়ন, দায়িত্বশীল শিল্পায়ন এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আকিজ এগ্রো ফিড ও আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জিনিয়ার মো. আবদুল হাকিম, ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হক।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং এ খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। এর মাধ্যমে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও সংশ্লিষ্ট কার্যক্রমে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

আকিজ এগ্রো ফিড লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে পোলট্রি, গবাদিপশু ও মৎস্যখাদ্য উৎপাদন এবং সরবরাহের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির লক্ষ্য মানসম্মত খাদ্য সরবরাহের মাধ্যমে খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ