ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন

ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থেকে বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো উপস্থিত ছিলেন।

এ সময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও পাঁচজন সংসদ সদস্য রয়েছেন।

তাঁরা হলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

এই পাঁচজনের মধ্যে নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী ও নিলোফার চৌধুরী মনি বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে মোহাম্মদ নাজিবুর রহমান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য।

সফরসূচি অনুযায়ী, ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহর ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন বাংলাদেশের স্পিকার।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে সংসদীয় যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে সফরটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।

দেশটির জাতীয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের কোনো জাতীয় সংসদের স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর। একই সঙ্গে ১৬ বছর পর বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদ এই সফরকে দ্বিপক্ষীয় সংসদীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেছে।

নির্ধারিত কর্মসূচি শেষ করে আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থেকে বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো উপস্থিত ছিলেন।

এ সময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও পাঁচজন সংসদ সদস্য রয়েছেন।

তাঁরা হলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

এই পাঁচজনের মধ্যে নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী ও নিলোফার চৌধুরী মনি বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে মোহাম্মদ নাজিবুর রহমান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য।

সফরসূচি অনুযায়ী, ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহর ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন বাংলাদেশের স্পিকার।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে সংসদীয় যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে সফরটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।

দেশটির জাতীয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের কোনো জাতীয় সংসদের স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর। একই সঙ্গে ১৬ বছর পর বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদ এই সফরকে দ্বিপক্ষীয় সংসদীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেছে।

নির্ধারিত কর্মসূচি শেষ করে আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ