ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
ছবি: সংগৃহীত
ফলো করুন

সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে নানা সংকটে পড়া ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অনেকেই মানবপাচারকারীদের প্রলোভনে অবৈধ পথে দেশটিতে প্রবেশ করেছিলেন। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাঁরা বাংলাদেশে পৌঁছান। প্রত্যাবাসিত ১৭৪ জনই স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই ইউরোপে পৌঁছানোর আশায় মানবপাচারকারীদের সহযোগিতা নিয়েছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপের কোনো দেশে প্রবেশ করা।

কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর অনেকেই অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হন। কয়েকজনকে অপহরণ করা হয়েছিল এবং তাঁদের ওপর নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে ঠিক কতজন অপহরণ বা নির্যাতনের শিকার হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

দেশে ফেরার পর বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ সময় তাঁদের লিবিয়ায় অবস্থানকালে হওয়া প্রতিকূল অভিজ্ঞতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে প্রত্যাবাসিত ব্যক্তিদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে কেউ যেন বিপজ্জনক পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করেন, সে বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে প্রাথমিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত ব্যক্তিদের যাতায়াতের জন্য পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধাও দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের পরিচয় ও পরিস্থিতি বিবেচনায় তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ : পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে নানা সংকটে পড়া ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অনেকেই মানবপাচারকারীদের প্রলোভনে অবৈধ পথে দেশটিতে প্রবেশ করেছিলেন। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাঁরা বাংলাদেশে পৌঁছান। প্রত্যাবাসিত ১৭৪ জনই স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই ইউরোপে পৌঁছানোর আশায় মানবপাচারকারীদের সহযোগিতা নিয়েছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপের কোনো দেশে প্রবেশ করা।

কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর অনেকেই অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হন। কয়েকজনকে অপহরণ করা হয়েছিল এবং তাঁদের ওপর নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে ঠিক কতজন অপহরণ বা নির্যাতনের শিকার হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

দেশে ফেরার পর বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ সময় তাঁদের লিবিয়ায় অবস্থানকালে হওয়া প্রতিকূল অভিজ্ঞতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে প্রত্যাবাসিত ব্যক্তিদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে কেউ যেন বিপজ্জনক পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করেন, সে বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে প্রাথমিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত ব্যক্তিদের যাতায়াতের জন্য পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধাও দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের পরিচয় ও পরিস্থিতি বিবেচনায় তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ