ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইথিওপিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩১

ইথিওপিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ যাত্রী। ছবি: সংগৃহীত
ফলো করুন

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোরে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল। পথে ঝুঁকিপূর্ণ ও আঁকাবাঁকা পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

আঞ্চলিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যে পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল।

দীর্ঘদিনের সংঘাতকবলিত আমহারা অঞ্চলে চিকিৎসাসেবা ও অবকাঠামোগত ঘাটতির কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দেয়। দুর্ঘটনাস্থলের আশপাশে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বাধ্য হয়ে সাধারণ গণপরিবহন ব্যবহার করে আহতদের দূরবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠান। সময়মতো প্রাথমিক চিকিৎসা না পাওয়ায় অনেক ভুক্তভোগী দুর্ঘটনাস্থলেই দীর্ঘ সময় অপেক্ষার পর মারা যান।

ইথিওপিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৬৬ জন নিহত হন। সেটি সাম্প্রতিক সময়ে দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগ : ইথিওপিয়া, আমহারা, বাস দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইথিওপিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩১

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোরে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল। পথে ঝুঁকিপূর্ণ ও আঁকাবাঁকা পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

আঞ্চলিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যে পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল।

দীর্ঘদিনের সংঘাতকবলিত আমহারা অঞ্চলে চিকিৎসাসেবা ও অবকাঠামোগত ঘাটতির কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দেয়। দুর্ঘটনাস্থলের আশপাশে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বাধ্য হয়ে সাধারণ গণপরিবহন ব্যবহার করে আহতদের দূরবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠান। সময়মতো প্রাথমিক চিকিৎসা না পাওয়ায় অনেক ভুক্তভোগী দুর্ঘটনাস্থলেই দীর্ঘ সময় অপেক্ষার পর মারা যান।

ইথিওপিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৬৬ জন নিহত হন। সেটি সাম্প্রতিক সময়ে দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ