ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত
ফলো করুন

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকেও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সুযোগ থাকবে না।

একই সঙ্গে সরকারি প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের মূল বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।

পরিপত্রে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। অপ্রয়োজনীয় ছবি, অতিরিক্ত সাজসজ্জা বা ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বদলে অনুষ্ঠানের মূল বিষয়কে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। পরিপত্র জারির পর থেকেই নির্দেশনাটি কার্যকর হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকেও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সুযোগ থাকবে না।

একই সঙ্গে সরকারি প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের মূল বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।

পরিপত্রে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। অপ্রয়োজনীয় ছবি, অতিরিক্ত সাজসজ্জা বা ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বদলে অনুষ্ঠানের মূল বিষয়কে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। পরিপত্র জারির পর থেকেই নির্দেশনাটি কার্যকর হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ