ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত
ফলো করুন

সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সরকারপ্রধান হিসেবে এটিই প্রধানমন্ত্রীর প্রথম লালমনিরহাট সফর।

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নির্ধারিত সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান, নৃত্য ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। পুরো শহরজুড়ে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুনে তৈরি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

উল্লেখ্য, প্রায় দুই দশক আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে সর্বশেষ এ জেলায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তাঁর এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বইছে উৎসবের আমেজ। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কোনো ঘোষণা আসবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সরকারপ্রধান হিসেবে এটিই প্রধানমন্ত্রীর প্রথম লালমনিরহাট সফর।

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নির্ধারিত সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান, নৃত্য ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। পুরো শহরজুড়ে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুনে তৈরি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

উল্লেখ্য, প্রায় দুই দশক আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে সর্বশেষ এ জেলায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তাঁর এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বইছে উৎসবের আমেজ। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কোনো ঘোষণা আসবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ