ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত!

গাজায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ওই হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে এক যৌথ বিবৃতিতে আইডিএফ এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামাসের সামরিক শাখার ‘জ্যেষ্ঠ এক সন্ত্রাসীকে’ লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। তবে ওই বিবৃতিতে নিহতের নাম-পরিচয় বা হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

এদিকে, হামাসের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে, দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো ওই বিমান হামলায় সংগঠনটির সামরিক শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি সড়কে অবস্থানকালে তাঁকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই আবু ইউনিস নিহত হন এবং আশপাশে থাকা আরও কয়েকজন আহত হন।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৪ নভেম্বর ২০২৬) তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, উপত্যকাজুড়ে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। পাশাপাশি এ সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সব মিলিয়ে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : গাজা হামাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


গাজায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ওই হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে এক যৌথ বিবৃতিতে আইডিএফ এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামাসের সামরিক শাখার ‘জ্যেষ্ঠ এক সন্ত্রাসীকে’ লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। তবে ওই বিবৃতিতে নিহতের নাম-পরিচয় বা হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

এদিকে, হামাসের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে, দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো ওই বিমান হামলায় সংগঠনটির সামরিক শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি সড়কে অবস্থানকালে তাঁকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই আবু ইউনিস নিহত হন এবং আশপাশে থাকা আরও কয়েকজন আহত হন।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৪ নভেম্বর ২০২৬) তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, উপত্যকাজুড়ে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। পাশাপাশি এ সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সব মিলিয়ে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ