ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে ট্রাম্পের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বললেন ব্লিঙ্কেন!

ইরানে ট্রাম্পের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বললেন ব্লিঙ্কেন!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রতিটি প্রশাসনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে একেবারে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথ বেছে নিয়ে বড় ভুল করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এ মন্তব্য করতে দেখা গেছে। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা ভুল ছিল বলে তিনি মনে করেন।

ব্লিঙ্কেন তাঁর বক্তব্যে বলেন, আগের প্রতিটি মার্কিন প্রশাসনই বিষয়টি গভীরভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, সামরিক অভিযান হবে একেবারে শেষ বিকল্প। এর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, এ ধরনের সামরিক অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যেত না।

সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত, কিন্তু তা বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’

ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল করা সম্ভব হতো না; বরং এতে তেহরানের সামনে তাদের কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো।

সূত্র: দ্য ডন

ট্যাগ : ইরান ব্লিঙ্কেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


ইরানে ট্রাম্পের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বললেন ব্লিঙ্কেন!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রতিটি প্রশাসনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে একেবারে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথ বেছে নিয়ে বড় ভুল করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এ মন্তব্য করতে দেখা গেছে। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা ভুল ছিল বলে তিনি মনে করেন।

ব্লিঙ্কেন তাঁর বক্তব্যে বলেন, আগের প্রতিটি মার্কিন প্রশাসনই বিষয়টি গভীরভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, সামরিক অভিযান হবে একেবারে শেষ বিকল্প। এর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, এ ধরনের সামরিক অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যেত না।

সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত, কিন্তু তা বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’

ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল করা সম্ভব হতো না; বরং এতে তেহরানের সামনে তাদের কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো।

সূত্র: দ্য ডন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ