ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি
ছবি : সংগৃহীত
ফলো করুন

সাত দিনের সফরে বাংলাদেশে এসে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ানও করবেন তিনি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বায়তুল মোকাররমে তাঁর এই কর্মসূচি চলবে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এই সাত দিনে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান ও উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।

কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ২২ নভেম্বর (রোববার) রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর (সোমবার) রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশ নেবেন।

এরপর ২৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সফরের কথা রয়েছে তাঁর। ২৫ নভেম্বর (বুধবার) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেফাক ও আল-হাইআতুল উলয়া আয়োজিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।

২৭ নভেম্বর (শুক্রবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবা ও বয়ান শেষে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের শেষ দিন ২৮ নভেম্বর (শনিবার) বাদ মাগরিব রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে ‘দরসে বুখারি’ প্রদান করবেন এই প্রখ্যাত আলেম।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক এবং দেশটির মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়া তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ : মুফতি তাকি উসমানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সাত দিনের সফরে বাংলাদেশে এসে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ানও করবেন তিনি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বায়তুল মোকাররমে তাঁর এই কর্মসূচি চলবে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এই সাত দিনে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান ও উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।

কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ২২ নভেম্বর (রোববার) রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর (সোমবার) রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশ নেবেন।

এরপর ২৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সফরের কথা রয়েছে তাঁর। ২৫ নভেম্বর (বুধবার) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেফাক ও আল-হাইআতুল উলয়া আয়োজিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।

২৭ নভেম্বর (শুক্রবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবা ও বয়ান শেষে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের শেষ দিন ২৮ নভেম্বর (শনিবার) বাদ মাগরিব রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে ‘দরসে বুখারি’ প্রদান করবেন এই প্রখ্যাত আলেম।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক এবং দেশটির মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়া তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ