ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান যুদ্ধে বিপর্যয়: পদ হারাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ?

ইরান যুদ্ধে বিপর্যয়: পদ হারাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ?
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির চরম ভরাডুবির পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদে বহাল রাখা উচিত কি না, তা নিয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ (CBS News) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

সিবিএস নিউজ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত একাধিক শীর্ষ সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরিয়ে অন্য কোনো নির্ভরযোগ্য ব্যক্তিকে পেন্টাগনের শীর্ষ দায়িত্বে বসানো যায় কি না, সে বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছেন ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীনদের বড় ধরনের পরাজয়ের পর হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, নির্বাচনী বিপর্যয়ের দায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপরও বর্তাতে পারে। বিশেষ করে বিতর্কিত ইরান যুদ্ধ পরিচালনার কৌশল, পরামর্শ ও রণনীতি বাস্তবায়নে যুক্ত থাকায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ভূমিকাও কড়া সমালোচনার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার বর্তমান গভর্নর রন ডিস্যান্টিসের নাম প্রভাবশালী মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, গভর্নর হিসেবে ডিস্যান্টিসের মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী সময়ের মধ্যে সিনেটের অনুমোদন নিয়ে তাঁকে পেন্টাগনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে প্রকাশ্যে প্রতিরক্ষামন্ত্রী পদে কোনো পরিবর্তনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, হেগসেথ তাঁর দায়িত্ব পালনে ‘খুব ভালো কাজ করছেন’। একই দিন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও প্রতিরক্ষামন্ত্রীর প্রতি প্রেসিডেন্টের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, “প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সক্ষমতা ও নেতৃত্বের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে।”

সূত্র: সিবিএস নিউজ

ট্যাগ : ইরান প্রতিরক্ষামন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইয়েমেনে জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত: হুথি মিডিয়া

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার দ্বারপ্রান্তে হাকিম জেফ্রিস

টেক্সাস নির্বাচনে এলন মাস্কের সমর্থিত প্রার্থীরা পরাজিত

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ইরান যুদ্ধে বিপর্যয়: পদ হারাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ?

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির চরম ভরাডুবির পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদে বহাল রাখা উচিত কি না, তা নিয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ (CBS News) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

সিবিএস নিউজ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত একাধিক শীর্ষ সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরিয়ে অন্য কোনো নির্ভরযোগ্য ব্যক্তিকে পেন্টাগনের শীর্ষ দায়িত্বে বসানো যায় কি না, সে বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছেন ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীনদের বড় ধরনের পরাজয়ের পর হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, নির্বাচনী বিপর্যয়ের দায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপরও বর্তাতে পারে। বিশেষ করে বিতর্কিত ইরান যুদ্ধ পরিচালনার কৌশল, পরামর্শ ও রণনীতি বাস্তবায়নে যুক্ত থাকায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ভূমিকাও কড়া সমালোচনার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার বর্তমান গভর্নর রন ডিস্যান্টিসের নাম প্রভাবশালী মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, গভর্নর হিসেবে ডিস্যান্টিসের মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী সময়ের মধ্যে সিনেটের অনুমোদন নিয়ে তাঁকে পেন্টাগনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে প্রকাশ্যে প্রতিরক্ষামন্ত্রী পদে কোনো পরিবর্তনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, হেগসেথ তাঁর দায়িত্ব পালনে ‘খুব ভালো কাজ করছেন’। একই দিন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও প্রতিরক্ষামন্ত্রীর প্রতি প্রেসিডেন্টের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, “প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সক্ষমতা ও নেতৃত্বের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে।”

সূত্র: সিবিএস নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ